আজকের তাজা খবর
Advertisement

একলাফে অনেকটাই বাড়ছে রিচার্জের খরচ!

Advertisement

 


একলাফে অনেকটাই বাড়ছে রিচার্জের খরচ! 



একদিকে যখন লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম তখন অন্যদিকে একলাফে বাড়তে চলেছে মোবাইল খরচও। টেলিকম সংস্থাগুলি তাদের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফলে অনেকট বেড়ে যাবে রিচার্জের খরচ। এপ্রিল থেকে Airtel , jio, BSNL এবং VI গ্রাহকদের রিচার্জের খরচ বাড়বে। নভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি (আইসিআরএ) জানাচ্ছে, আগামী ২০ এপ্রিল থেকে ২০২১-২২ আগস্টে আর্থিক আয়তে আয় বাড়ানোর জন্য শুল্ক বাড়ানো হতে পারে।


ট্যারিফ বাড়ানোয়  গড় আয়কে উন্নত হবে বলে মনে করছে আইসিআরএ এমনটাই জানা গিয়েছে এক প্রতিবেদনে।  গ্রাহকদের ২জি থেকে ৪জি উন্নীতকরণ প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড় আয় উন্নত করতে পারে। বছরের মাঝামাঝির মধ্যে এটি প্রায় ২২০ টাকা এবং পরের দু’বছরে রাজস্ব ১১ শতাংশ থেকে ১৩ শতাংশে উন্নীত করবে এবং ২০২২ অর্থবছরে অপারেটিং মার্জিন প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি করবে।


আগামী দিনে শুল্কের পরিকল্পনা বাড়ানো হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল ভোডাফোন আইডিয়া। প্রসঙ্গত যেভাবে দৈনিক বাড়ছে তেলের দাম গ্যাসের দাম এবার যদি মোবাইল রিচারজের খরচও বাড়ে তবে তা সত্যিই কষ্টদায়ক হবে মধ্যবিত্তদের কাছে। 


Advertisement
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ