Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য পুলিশে কয়েক হাজার নিয়োগ-কীভাবে করবেন আবেদন

রাজ্য পুলিশে কয়েক হাজার নিয়োগ-কীভাবে করবেন আবেদন জেনে নিন বিস্তারিত 

pic source: http://wbpolice.gov.in/

রাজ্য পুলিশে কয়েক হাজার পুরুষ ও মহিলা কনস্টবল নিয়োগ করা হবে l যার আবেদন শুরু হচ্ছে এই মাসেই l

হোম গার্ড, সিভিক ভলেন্টিয়ার সহ কয়েক হাজার কনস্টবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল-

পদের নাম: পুলিশ কনস্টেবল/ লেডিকনস্টেবল কনস্টেবল

বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর বয়েসীরা আবেদন করতে পারেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: এই পদগুলিতে আবেদন করতে গেলে দশম বা সমতুল্য কোনও শ্রেণী পাশ করতে হবে প্রার্থীকে।



ভাষা: আবেদনকারী চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় কথা, লেখা এবং পড়তে পারার ক্ষমতা থাকতে হবে। তবে রাজ্যের পাহাড় বাসীদের জন্য এটা প্রযোজ্য নয়।



নির্বাচন প্রক্রিয়া: এই পদে আবেদন করার পর নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর দিতে হবে PET (Physical Effienciey Test), PMT (Physical Measurement Test)।

আবেদন প্রক্রিয়া: যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা http://wbpolice.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটটি ভিজিট করুন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code