মুখ্যমন্ত্রীর জনসভায় আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের দাবি সহ ছয় দফা দাবি সহ স্মারকলিপি প্রদান
আজ পুরুলিয়া জেলার হুটমুড়া ফুটবল ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী এক জনসভায় যোগ দিতে আসেন। সেখানে পুরুলিয়া জেলার স্কুল পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাগণ মুখ্যমন্ত্রীকে তাদের স্থায়ীকরণের দাবি সহ ছয় দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন।
তাদের দাবিগুলো হলো 1)স্থায়ীকরণ 2)ন্যায্য বেতন 3)এস এস সি পরীক্ষায় সিট সংরক্ষণ 4) অবসর সময়ে এককালীন ভাতা 5)শারদ উৎসবে বোনাস ও 6)পুনর্নিয়োগ।
এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি দীপক মাহাতো জেলা সম্পাদক সত্যরঞ্জন গাঙ্গুলী রাজেশ মন্ডল প্রমুখ।
জেলা সম্পাদক সত্যরঞ্জন গাঙ্গুলী জানান এরপরেও যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ