আজ 28তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস-2021 শুরু হলো
করোনা মহামারীর কারনে রাজ্য স্তরের অনলাইনে প্রতিযোগিতা হচ্ছে এবার। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের উদ্যোগে, জেলার সংগঠক জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের পরিচালনায় জলপাইগুড়ি জেলা থেকে 7টি শিশুবিজ্ঞানীর দল অংশগ্রহণ করছে এবছর।
জেলার 7টি ব্লক থেকে অংশগ্রহণকারি শিশুবিজ্ঞানীরা গত ডিসেম্বর মাসে জেলা স্তরের প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিশুরা আজকের প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করছে।
কেন্দ্রীয় ভাবে আজ সংগঠন কার্যালয় থেকে উপস্থাপন করা হলো। রাজ্যে প্রথম উপস্থাপন জলপাইগুড়ি জেলাই করলো।
উপস্থিত ছিলেন জেলার শিশুবিজ্ঞান শিক্ষা উপদেষ্টা সুবীর সরকার, গৌতম মাহাতো, টেকনিক্যাল এক্সপার্ট প্রদ্যুৎ রায়, সম্পাদক ডঃ রাজা রাউত,ডঃ গৌতম ঘোষ জ্যোতির্ময় রায় ডাকুয়া, আশীষ কুমার বসাক, প্রশিক্ষক শিক্ষক ডঃ নীলেশ দাসগুপ্ত, উদ্দালোক ভট্টাচার্য প্রমুখ।
সারা রাজ্যে মোট 250টি প্রকল্প উপস্থাপিত হবে আগামী 3 দিন ধরে। আজ ছিলো প্রথম দিন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ