Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটের মুখে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




ভোটের মুখে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 



সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বাংলায় আসছেন তিনি। চূড়ান্ত হয়ে গেছে সফরসূচিও। জানা যাচ্ছে সেদিন বিকাল সাড়ে তিনটায় ন‍্যাশনাল লাইব্রেরিতে পৌঁছাবেন তিনি। 


চূড়ান্ত হয়েছে সফরসূচি। সফরসূচি অনুযায়ী জানা গেছে, বিকাল সাড়ে তিনটায় ন‍্যাশনাল লাইব্রেরিতে পৌঁছাবেন তিনি। এরপর এখানে নেতাজির ওপর একটি আন্তর্জাতিক সেমিনারে ভাষন দেবে প্রধানমন্ত্রী। এরপর বিকের সাড়ে চারটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাবেন তিনি। সেখানে রাজস্থান ও বাংলার শিল্পীরা স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে। সন্ধ‍্যা ৬টায় ভাষন দেবেন তিনি। এরপর ফিরে যাবেন দিল্লী। 


ভোটের প্রাক্কালে রাজ‍্যে বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা। বাংলা দখলের লড়াইয়ে বাঙালির আবেগকেই হাতিয়ার করছে বিজেপি। নেতাজি জয়ন্তী উপলক্ষে বছরভর কর্মসূচি গ্রহনের জন‍্য বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্র। পাশাপাশি নেতাজির জন্মদিন 'পরাক্রম দিবস' হিসেবে পালনের ঘোষনা করেছে কেন্দ্র। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code