Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলার Voter List থেকে বাদ ৬ লক্ষ নাম; তালিকায় আপনার নাম রয়েছে তো?

বাংলার Voter List থেকে বাদ ৬ লক্ষ নাম; তালিকায় আপনার নাম রয়েছে তো? 


পশ্চিমবঙ্গে এ বার নতুন ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। এ রাজ্যে মোট বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬৪ হাজার। অশীতিপর ভোটারের সংখ্যা প্রায় ২৪ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা দেড় হাজারেরও বেশি। গত ১৫ জানুয়ারি এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এ বার বাংলায় ২০ লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত হলেও তালিকা থেকে প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। 


এ রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১। রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ জনের নামের মধ্যে আপনার বা আপনার পরিবারের কারও নাম নেই তো? 

কীভাবে জানবেন নতুন ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের নাম আছে কিনা? এজন্য আপনাকে প্রথমে  http://ceowestbengal.nic.in -এই ওয়েবসাইটে যেতে হবে। 

এরপর  ‘Electoral Roll (Voter List) 2021’ অপশনে ক্লিক করতে হবে। তার পর জেলার তালিকা থেকে নিজের জেলা বেছে নিয়ে তাতে ক্লিক করুন। এ বার আপনি যে বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, সেটি বেছে নিয়ে তাতে ক্লিক করতে হবে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code