এবার প্রেমিককে ফিরে পেতে ধর্নায় প্রেমিকা
ময়নাগুড়িঃ একের পর এক ধর্নার ঘটনা উঠে আসছে জলপাইগুড়ি জেলায় । ধুপগুড়ির অনন্ত ও লিপিকার পর এবার ধর্নার ঘটনা ময়নাগুড়ি ব্লকে । এতদিন শোনা গিয়েছিল প্রেমিকাকে ফিরে পেতে ধর্নায় প্রেমিক তবে এবার তার উল্টো চিত্র দেখতে পাওয়া গেল ময়নাগুড়ি ব্লকে । এবার প্রেমিককে ফিরে পেতে ধর্নায় প্রেমিকা। বুধবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ১ নং গ্ৰাম পঞ্চায়েতের জাবরামালি গ্রামের নতুন বন্দর এলাকায় । জানা যায় , ওই যুবতীর বাড়ি কোচবিহার জেলার রানিরহাট এলাকায়। সে মেখলীগঞ্জ কলেজে পাঠরতা।
মেয়ের দাবি প্রায় দেড় বছর ধরে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ১ নং গ্ৰাম পঞ্চায়েতের জাবরামালি গ্রামের নতুন বন্দর এলাকার এক যুবকের সাথে তার সম্পর্ক । গত সাত দিন আগে এই বিষয়ে মেয়ে ছেলের বাড়িতে আসে এবং ছেলের বাড়িতে বসে তার বাড়ির লোকজনের সাথে আলোচনা করে এবং আগামী ৭ দিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন ছেলের পরিবার । কিন্তু ৭ দিন পেরিয়ে গেলেও খোঁজ না নেওয়ায় পরের দিন ছেলের বাড়িতে ধর্নায় বসতে বাধ্য হয় ওই যুবতী বলে অভিযোগ তার।
অপরদিকে ছেলের বাড়ির লোক জানান , ছেলে বাড়িতে নেই গত ১৫ দিন থেকে। এদিন বুধবার সকাল বেলায় ধর্নায় বসলেও সন্ধ্যা অব্দিও কোনও রকম ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ছেলের পরিবারের পক্ষ থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ