Latest News

6/recent/ticker-posts

Ad Code

গঙ্গাজলঘাঁটি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের একটি ইঞ্জিন




গঙ্গাজলঘাঁটি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের একটি ইঞ্জিন



SER-23,বাঁকুড়া,১৮জানুয়ারী:

আগুনের লেলিহান শিখায় ঝলসে গেল ধোঁয়ো পরীক্ষা কেন্দ্র এবং তার পার্শবর্তী একটি হার্ডওয়ার দোকান । আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাজাজ বাইক শোরুম সংলগ্ন ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে। 


প্রথমে স্থানীয়রা ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের ভেতরে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখে, তারপর দাও দাও করে জ্বলে উঠে আগুন । এবং সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সারা রুমজুড়ে । রুমের ভেতর দাহ্য পদার্থ থাকায় বাড়তে থাকে আগুনের তীব্রতা । আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি হার্ডওয়ারের দোকানেও। 



খবর দেওয়া হয় গঙ্গাজলঘাঁটি থানায় এবং দমকল বিভাগে । তড়িঘড়ি ঘটনা স্থলে ছুটে আসে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ এবং মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের দমকলের একটি ইঞ্জিন। এবং দীর্ঘ প্রায় ২০মিনিট জোর কদমে আগুন নেভানোর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে । কেউ হতাহত না হলেও আগুনে বেশ কিছু জিনিষপত্র পুড়ে চাই হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code