শীতকালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 জয়ের বিরল দৃষ্টান্ত স্থাপন
শীতকালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 জয়ের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন নেপালের ১০ পর্বতারোহী। ১৬ জানুয়ারি, শনিবার বিকাল ৫টার দিকে দলটির সদস্যরা পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণির এই শৃঙ্গে আরোহন করেন।
K2 পর্বতশৃঙ্গকে ‘হিংস্র পর্বত’বা ‘বুনো (দুর্গম অর্থে) পর্বত হিসেবেই চেনেন পর্বতারোহীরা। মার্কিন পর্বতারোহী জর্জ বেল ১৯৫৩ সালে এটি জয়ের চেষ্টা করেন। তখনই এই নাম দেন তিনি। বেল বলেছিলেন, ‘এটা একটা এমন বুনো পর্বত যা সবসময় তোমাকে মেরে ফেলতে চাইবে।’
২০০৮ সালে কে-টু জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ পর্বতারোহী। তবুও বারবার দুর্গম-বন্ধুর এই পর্বত জয়ে এগিয়ে যান দুঃসাহসী মানুষেরা।
যুক্তরাজ্যের বিশেষ নৌ সার্ভিসের সাবেক সদস্য পর্বতারোহী নির্মলা পুরজা পর্বতশৃঙ্গটি জয়ের পর এর ছবি তুলে টুইটারে শেয়ার করেছেন। সেইসাথে এই পর্বত জয়ের বিষয়টি নিশ্চিত করেছে অভিযানটির আয়োজক সংগঠন ‘সেভেন সামিট ট্রেকস’।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ