Advertisement

বালিকা বন্দরে পথচলতি বয়স্ক ব্যক্তিকে মারধোর পুলিশের- বিক্ষোভ মিছিল সিপিআইএম কর্মী সমর্থকদের

Advertisement

বালিকা বন্দরে  পথচলতি বয়স্ক ব্যক্তিকে মারধোর পুলিশের- বিক্ষোভ মিছিল সিপিআইএম কর্মী সমর্থকদের 



আজ সন্ধ্যায় সাহেব গঞ্জ থানার বালিকা বন্দরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল সি পি আই  এম কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ গতকাল সাহেব গঞ্জ থানার পুলিশ বড়শাকদল অঞ্চলের নকুল ভদ্র নামে এক নিরীহ ব্যক্তিকে  বিনা অপরাধে মারধোর করে।  এর প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বলে জানা গেছে। 

এ বিষয়ে নকুল ভদ্র ওরফে বাবুন ভদ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান " আমি গতকাল ২.৩০ টে- ৩ টে নাগাদ বড়শাকদল এটিএম অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলাম। এমন সময় সাহেব গঞ্জ থানার একটি পুলিশ ভ্যান দ্রুত গতিতে আসতে থাকে এবং কোনো মতে দুর্ঘটনার হাত থেকে বাঁচি। এমতাবস্থায় আমি প্রতিবাদ করলে সাহেব গঞ্জ থানার এ এস আই আমাকে মারধোর করে। আমি এখন হাসপাতালে ভর্তি।"

সিপিআইএম এর  নাজিরহাট-বড়শাকদল এড়িয়া কমিটির সম্পাদক   দীপক  পাল জানান- একজন সাধারণ নিরিহ মানুষের উপর পুলিশের এই বর্বোরোচিত আক্রমণ মেনে নেওয়া যায়না। আজ আমরা বালিকা বন্দরে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছি, যদি পুলিশ প্রশাসন সেই এ এস আই কে শাস্তি না দেয় তবে আমারা আরও বৃহত্তর  আন্দোলনে শামিল  হবো।" 


প্রসঙ্গত জানা গেছে, এলাকার  লোক  নকুল বাবুর উপর শারিরিক অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে। আগামী ১৫ জানুয়ারি SFI এর পক্ষ থেকে  এক  প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়েছে। 

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ