শনিবার ময়নাগুড়ির সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ
শনিবার ময়নাগুড়ির সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ করা হল। এদিন প্রায় ২০০ জনের মতো দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন, ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহ সভাপতি ঝুলন সান্যাল, বার্নিশ সমবায় সমিতির চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস সহ প্রমুখরা।
এদিন ময়নাগুড়ি এলাকার প্রায় ২০০ এর বেশি কম্বল বিলি করা হয়। স্বভাবতই কম্বল পেয়ে খুশি দুঃস্থরা।
অনুষ্ঠান প্রসঙ্গে ময়নাগুড়ির বর্ষীয়ান সাংবাদিক রঞ্জন সাহা বলেন, "আমরা যারা ময়নাগুড়ির সাংবাদিক বৃন্দ আছি, সকলে মিলে দুঃস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠান করা হল। এদিন ২০০ জনের মতো দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে দুঃস্থদের সাহায্য করে থাকি।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ