Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তানী মহিলা দিব্যি পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন ভারতে!

পাকিস্তানী মহিলা দিব্যি পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন ভারতে!



35 বছর আগে ভারতে আসা পাকিস্তানি মহিলা, কোনদিন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেননি অথচ দিব্যি পঞ্চায়েত চালাচ্ছেন। ঘটনাটি উত্তরপ্রদেশের ইটাহের গুডাউ গ্রামের । অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে পঞ্চায়েত প্রধান এর দায়িত্ব চালাচ্ছেন এই মহিলা । ঘটনা সামনে আসতেই তার বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ।


বানো বেগম ANI কে জানিয়েছেন- ′′ আমি কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি । সাবেক প্রধান ছিলেন যিনি তিনি আমাকে গ্রামের প্রধান বানিয়েছিলেন, যিনি প্রধান ছিলেন, তিনি মারা যান । আমি অশিক্ষিত তাই আমি বেশি কিছু জানি না । ভারতীয় পাসপোর্ট নেই, প্রতি বছর ভিসা নবায়ন করি।"

জেলা পঞ্চায়েত রাজ অফিসার আলোক প্রিয়দর্শী জানিয়েছেন-′′গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে গ্রাম প্রধান হিসেবে নির্বাচিত করেছেন । সুতরাং, এর জন্য তারা দায়ী । গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হওয়ার জন্য একজন ভারতীয় হওয়া প্রয়োজন । আমরা এক্ষেত্রে এফআইআর এর নির্দেশ দিয়েছি।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code