Advertisement

নেতাজি জয়ন্তী পালন করলো ABVP

Advertisement
নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তী পালন করলো ABVP

অভীক মিত্র , বীরভূম: দুবরাজপুর এবিভিপি নগর ইউনিট ও হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ইউনিটের পক্ষ থেকে আজ সকালে দুবরাজপুর ও হেতমপুরে নেতাজির মুর্তিতে মাল্যদানের মাধ্যমে ১২৫তম 'নেতাজি জয়ন্তী' তথা "পরাক্রম দিবস" পালন করা হল । সেইসঙ্গে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বীরভূম জেলার এবিভিপি  ক্যালেন্ডার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি  বীরভূম জেলার জনজাতি প্রমুখ অক্ষয় দাস, দুবরাজপুর নগর ইউনিট সম্পাদক উজ্জ্বল পাল সহ নগর ও কলেজ ইউনিটের সমস্ত কার্যকর্তারা।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ