আরও শীতল আবহাওয়া সাথে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর
কথায় আছে মাঘের শীতে বাঘে ডরায়- আগামী ৫ দিন আরও শীতল আবহাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।
মধ্যভারতের উপর অবস্থিত উচ্চচাপ ও শীতল উত্তর পশ্চিমা শুষ্ক বাতাসের প্রভাবে ২৪-৪৮ ঘন্টায় সামগ্রিক পশ্চিমবঙ্গে শুষ্কতা ও শীতলতা বিরাজ করবে এবং ১৮-২১ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু যায়গায় ২৪-৪৮ ঘন্টায় হালকা থেকে মধ্যম ও কোথাও কোথাও ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গে কুয়াশা যুক্ত/ ঝাপসা ও ঝাপসা সূর্যালোক যুক্ত আবহাওয়া চোখে পড়বে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এ- বিছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গুড়ি গুড়ি/ ছিটেফোঁটা থেকে হালকা/ মাঝারি বৃষ্টি কিছু কিছু যায়গায় চোখে পড়বে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ