চিটফান্ডে প্রতারিত আমানতকারিদের টাকা ফেরত ও অভিযুক্ত নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
অভীক মিত্র, বীরভূম :
চিটফান্ডে প্রতারিত আমানতকারিদের টাকা ফেরতের দাবিতে ও সারদা নারদায় অভিযুক্ত নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় রামপুরহাট শহর কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি বিধায়ক মিলটন রসিদের নেতৃত্বে রামপুরহাট বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ মিছিল করা হয় ।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আঙ্গুর মিঞা, শহর কংগ্রেস সভাপতি সাহাজাদা হোসেন (কিনু) সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ