Latest News

6/recent/ticker-posts

Ad Code

কমেডিয়ান কপিল শর্মা কে তলব মুম্বই পুলিশের!

কমেডিয়ান কপিল শর্মা কে তলব মুম্বই পুলিশের!



কমেডিয়ান কাপিল শর্মার নকল নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে।মুম্বই পুলিশ এই অভিযোগেই এবার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান কে ডেকে পাঠাল। 


মুম্বই পুলিসের  ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ভাজের তরফে এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে।পাশপাশি বাজেয়াপ্ত করা হয় কপিলের গাড়ি। যদিও কমেডিয়ান কপিল শর্মার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।


উল্লেখ্য, কপিল শর্মার ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে খবর পাওয়া যায়।মেয়ের এক বছর বয়স পূর্ণ হতে না হতেই এবার করওয়া চৌথের দিন প্রকাশ্যে আসে কপিলের স্ত্রী গিনি চাথরাথের বেশ কয়েকটি ছবি। সেই ছবি থেকেই কপিলের স্ত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা শুরু হয়। গিনি চাথরাথ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।


এছাড়া কানাঘুষো শোনা যাচ্ছে যে কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না ভারতী সিংকে। মাদক মামলায় নাম জড়ানোর পরই কপিলের শো থেকে ভারতীকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। ষদিও বিষয়টি সত্যি নয় বলে দাবি করেন ক্রুষ্ণা অভিষেক। তিনি বলেন, তাঁরা প্রত্যেকে কপিলের পাশে রয়েছেন। ভবিষ্যতে যা হবে, তা পরবর্তীকালে দেখা যাবে বলেও মন্তব্য করেত শোনা যায় ক্রুষ্ণা অভিষেককে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code