Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিভিন্ন দাবি দাবা নিয়ে ধূপগুড়ি শহরে বাইক র‌্যালি ডিওয়াইএফআই ও এসএফআই এর

বিভিন্ন দাবি দাবা নিয়ে ধূপগুড়ি শহরে বাইক র‌্যালি ডিওয়াইএফআই ও এসএফআই এর



ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :: ধূপগুড়ি শহরে বাইক রেলি করলো ডি ওয়াই এফ আই এবং এস এফ আই। শিক্ষা চাই, কাজ চাই এবং ধূপগুড়িকে মহাকুমা চাই। এই স্লোগানকে সামনে রেখে এ দিন এস এফ আই এবং ডি ওয়াই এফ আইয় এর পক্ষ থেকে এই বাইক র‌্যালি আয়োজন করা হয়।শনিবার ধূপগুড়ি মিলপাড়া থেকে শুরু হয় বাইক র‌্যালি। শতাধিক যুবক-যুবতী এই বাইক রেলিতে অংশগ্রহণ করে। 


ডি ওয়াই এফ আই জলপাইগুড়ি জেলা সভাপতি নুর আলম বলেন, এই দাবি আমাদের দীর্ঘ দিনের। আমাদের আন্দোলন চলছে। এদিনের বাইক রেলিতে দুই শতাধিক যুবক যুবতী অংশ গ্রহন করেছেন।তিনি আরো জানান, আগামি ২১ শে জানুয়ারি একই দাবি নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১১ ই ফেব্রুয়ারী একই দাবি নিয়ে নবান্ন অভিযান করা হবে বলে জানা গেছে ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code