২৫ তম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো কামতাপুরী প্রগ্রেসিস পার্টি
বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং অঞ্চলের নিরেন্দ্রপুর এলাকায় ২৫ তম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো কামতাপুরী প্রগ্রেসিস পার্টি। এদিন একটি সভা অনুষ্ঠিত হয় নিরেন্দ্রপুরে । উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সভাটির শুভ সূচনা হয়।
পরে হলুদ গামছা দিয়ে অতিথিদের বরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে । কেপিপি র জেলার সভাপতি বিমল বর্মল এই সভায় সংগঠনিক কাজ কর্মের সমস্ত দিক তুলে ধরেন । অতুল রায়ের নেতৃত্বে এই সভাটি অনুষ্ঠিত হয় বলে জানা যায় সংগঠনের পক্ষ থেকে।
এদিন এই সভায় উপস্থিত ছিলেন, ভাষা একাডেমি সদস্য সুরেশ চন্দ্র রায়, ময়নাগুড়ি ১ নং ব্লক সভাপতি বাবলু রায়, ময়নাগুড়ি ১ নং ব্লক সম্পাদক দিলীপ রায় , কেএসও কেন্দ্রীয় সহ সভাপতি সঞ্জয় রায়,সহ প্রমুখরা।
Posted by Sangbad Ekalavya on Friday, January 8, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ