Latest News

6/recent/ticker-posts

Ad Code

সদ‍্য প্রয়াত তৃণমূল নেতা নরেন্দ্র দত্ত-কে স্মরণ তৃণমূল ছাত্র পরিষদের





সদ‍্য প্রয়াত তৃণমূল নেতা নরেন্দ্র দত্ত-কে স্মরণ তৃণমূল ছাত্র পরিষদের 


কোচবিহার জেলা তৃণমূল জেলা ছাত্র পরিষদের দিনহাটা কলেজ ইউনিটের পক্ষ থেকে নয়ারহাট অঞ্চল ছাত্র পরিষদের উদ‍্যোগে গতকাল সদ‍্য প্রয়াত তৃণমূল নেতা নরেন্দ্র দত্তের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছল অনুষ্ঠিত হয়। 


নয়ারহাট অঞ্চলের গোবড়াছড়া বাজারে প্রয়াত নেতার প্রতিকৃতে মাল‍্যদান ও পুস্পার্ঘ‍্য অর্পন করার পাশাপাশি মোমবাতি প্রজ্বলনের মাধ‍্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতা ও কর্মীবৃন্দ। এরপর একটি মৌন মিছিল বাজার পরিক্রমা করে। 



এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও দিনহাটা কলেজ ইউনিট ও অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীগন।


প্রসঙ্গত, গত ২৪শে নভেম্বর মাথাভাঙা থেকে কোচবিহারে ফেরার পথে নিশিগঞ্জ ঘোষপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেস এর মুখ পাত্র নরেন্দ্র চন্দ্র দত্ত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code