OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন উঠলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর সংসদীয় অফিস!

OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন উঠলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর সংসদীয় অফিস!




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞাপন OLX-এ।অনলাইন ই-কমার্স সাইট ওএলএক্সে রীতিমতো ছবি পোস্ট করে নরেন্দ্র মোদির বারাণসীর সাংসদ কার্যালয়টি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ই-কমার্স সাইট OLX-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর দপ্তর বিক্রির জন্য একটি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল।মোদির সাংসদ কার্যালয়টিকে নথিভুক্ত করা হয়েছিল একটি ভিলা হিসেবে। যাতে কিনা চারটি ঘর, চারটি শৌচাগার, এবং প্রায় সাড়ে ৬ হাজার স্কয়্যার ফুটের ফাঁকা জায়গা আছে। বাড়িটির খুঁটিনাটি এবং ছবি সবই পোস্ট করা হয়েছিল। বাড়িটির দাম ধার্য করা হয় সাড়ে সাত কোটি টাকা।


জানা গিয়েছে,লক্ষ্মীকান্ত ওঝা নামের এক ব্যক্তি OLX-এ বিজ্ঞাপনটি দিয়েছিলেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন উঠলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর সংসদীয় অফিস! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞা...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...