দশম দফার মিড ডে মিল বিতরণ- সাথে অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশিকা Distribution of Rice, Potato, Chhola & Soap to the Students under CMDMP due to COVID

দশম দফার মিড ডে মিল বিতরণ- সাথে অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশিকা



সারা বিশ্ব থেমে গিয়েছিল করোনার ভয়াবহ গ্রাসে, ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী l সারা বিশ্বের সাথে সাথে ভারতেও আক্রান্ত ধীরে ধীরে কমছে, কমেছে মৃত্যুর সংখ্যা l


দীর্ঘ লক ডাউন শেষে স্বাভাবিকের দিকে জনজীবন l বাস, ট্রেন যোগাযোগ শুরু হয়েছে,ফের আগের ছন্দে ফেরার চেষ্টায় দেশ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো নির্দেশ এখনো পাওয়া যায়নি l

স্কুল গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও ছাত্র ছাত্রীদের স্কুলে আসায় আছে নিষেধাজ্ঞা l রাজ্যের স্কুলগুলির প্রাক-প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবকদের হাতে বিভিন্ন দফায় মিড ডে মিলের অধীনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় l

বিভিন্ন দফায় চাল, আলু, ডাল, ছোলা, স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করা হয় l এবার জানুয়ারি মাসের দশম দফার খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা জারি করা হল l

আগামী ৫ই জানুয়ারি ও ৬ই জানুয়ারি সরকারি, সরকার পোষিত প্রত্যেক স্কুলে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২কেজি চাল, ১কেজি আলু,১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে অভিভাবকদের মধ্যে l

যে সমস্ত অভিভাবকদের কোভিড -১৯ এর কোনো উপসর্গ বা গত ১৫দিনের মধ্যে আন্তর্জাতিক ও অন্ত:রাজ্য কোনো যাত্রা করে থাকেন তাঁদের স্কুলে আসায় নিষেধাজ্ঞা রয়েছে l

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
দশম দফার মিড ডে মিল বিতরণ- সাথে অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশিকা সারা বিশ্ব থেমে গিয়েছিল করোনার ভয়াবহ গ্রাসে, ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা নি...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...