Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটার কার্ডের নাম তোলা ও ভুল সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ দিনহাটায়



ভোটার কার্ডের নাম তোলা ও ভুল সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ দিনহাটায় 


ভোটার কার্ডের নাম তোলা ও ভুল সংশোধন এর কাজকে কেন্দ্র করে এক গুরুতর অভিযোগ ওঠে এল রবিবার দিনহাটায়।



দিনহাটা বিধানসভার ৩০৫ নম্বর বুথ যেটা যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয় অবস্থিত সেখানে ভোটার কার্ডের নাম তোলা ও ভুল সংশোধনের কাজ চলছিল। সিপিআইএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সেখানে ৩০৫ নম্বর বুথের মহিল BLO অনুপস্থিত ছিলেন পাশের ৩০৬ নং বুথের কাজকর্ম চললে ৩০৫ নং বুথের বিএলও না থাকায় সাধারণ মানুষ এসে ঘুরে যাচ্ছিলেন,পরবর্তীতে তারা মহকুমা শাসকের সাথে যোগাযোগের পর দেখা যায় সেই বুথে বিএলও র স্বামী তার হয়ে সেখানে দায়িত্ব সামলাতে হাজির হন।


সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক দেবাশীষ দেব অভিযোগ করেন যে একজন সরকারি আধিকারিকের কাজ তার পরিবারের লোক তাঁর অনুপস্থিতিতে কিভাবে করে,যেখানে নির্বাচন সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে,এই প্রশ্ন তুলে তারা নির্বাচন কমিশনের কাছে এর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

ভোটার কার্ডের নাম তোলা ও ভুল সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ দিনহাটায়

Posted by Sangbad Ekalavya on Sunday, December 13, 2020
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code