Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্যাস ট্যাঙ্কার উল্টে মৃত ১,আহত একাধিক



গ্যাস ট্যাঙ্কার উল্টে মৃত ১,আহত একাধিক


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান


পূর্ব বর্ধমান জেলার গলসী পারাজ মোরে গ্যাস ট্যাঙ্কার উল্টে মৃত্যু হলো এক যুবকের আহত হয়েছেন আরো বেশ কযেকজন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে গলসী পারাজ মোর জাতীয় সড়কের পাশে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন মানুষ।ওই সময় শিল্ল্যা ঘাট থেকে একটি বালি বোঝাই লরি সরাসরি জাতীয় সড়কে এসে উঠে পড়ে। সেই সময় কলকাতার দিক থেকে একটি গ্যাস ট্যাঙ্কার দ্রুত গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। আচমকাই বালির লরিটি তেল ট্যাঙ্কারের সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডেই উল্টে যায় ট্যাংকারটি। 


ট্যাংকারে তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্ণব চৌধুরী (৩০) নামে এক যুবকের।যুবকের বাড়ি পারাজ গ্রামেই। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মিতা আকুড়ে নামে এক মহিলা। তার বাড়ি গলসির ঝাড়ুল গ্ৰামে। এছাড়াও অল্পবিস্তর আহত হয়েছেন বেশ কযেক জন। গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।উদ্ধার করা হয়েছে গ্যাস ট্যাঙ্গারটিকে।ময়না তদন্তের মৃতদেহ টিকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code