BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

গেরুয়া শিবিরে হানা তৃণমূলের! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতার




গেরুয়া শিবিরে হানা তৃণমূলের! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতার 



তৃণমূল শিবিরে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। মেদিনীপুরে অমিত শাহের সভায় একসাথে একঝাঁক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করে। তা নিয়ে রাজনৈতিক জল্পনা চলছে। আগত বিধানসভা নির্বাচনের সমীকরণ নিয়ে চলছে গুঞ্জন। এর মাঝেই এবার গেরুয়া শিবিরে থাবা বসালো তৃণমূল। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। 


সৌমিত্র-সুজাতা দুজনেই আগে তৃণমূল করতেন, সেখান থেকে যান বিজেপিতে। আদালতের নির্দেশে সৌমিত্র ভোটের সময় বিষ্ণুপুরে ঢুকতে না পারায় কার্যত একাই বিজেপির প্রচার সামলান সুজাতা মণ্ডল খাঁ। ভোটের দিনও একা লড়তে দেখা যায় তাঁকে। ভোটে জেতার জন্য যাবতীয় কৃতিত্ব সৌমিত্র স্ত্রীকেই দিয়েছিলেন। এবার সেই সুজাতাই ফিরলেন তৃণমূলে। 


সৌমিত্রের যেদিন সুবুদ্ধি হবে, তিনিও সেদিন ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তাঁর অভিযোগ, তৃণমূলের লোকদের মুখ্যমন্ত্রিত্ব, উপমুখ্যমন্ত্রিত্বের লোভ দেখাচ্ছে। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের প্রতিমূর্তি, তিনি তাঁর সেনানী। শুভেন্দুকেও একহাত নিয়ে বলেন, শুভেন্দু ধান্দাবাজ, তাঁকে নেতা বলে মানি না। তাঁর অভিযোগ, অযোগ্য লোকেদের ঠাঁই দেয় বিজেপি। 


তিনি আরও বলেন তৃণমূলে যে সব লোকেরা দুর্নীতিগ্রস্ত, বিজেপিতে গেলে তাঁরা কী করে শুদ্ধ হয়ে যাবেন? আমাদের মত যাঁরা পরিশ্রম করে, রক্ত দেয়, দলের জন্য ত্যাগ করে তাদের জায়গা নেই। বিজেপিতে তাঁর সম্মান, মর্যাদা হানি হচ্ছিল, মর্যাদা প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ হলে সেখানে থাকা যায় না বলেও মন্তব‍্য করেন তিনি। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে তৈরি করে নেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
Posted by Sangbad Ekalavya on Monday, December 21, 2020
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy