করোনার নুতন স্ট্রেনের থাবা বাংলায়- নুতন স্ট্রেন কোভিড -১৯ এর থেকে ৭০%বেশি হারে সংক্রমণ ছড়ায়

করোনার নুতন স্ট্রেনের থাবা বাংলায়- নুতন স্ট্রেন কোভিড -১৯ এর থেকে ৭০%বেশি হারে সংক্রমণ ছড়ায়



খানিকটা নিম্নমুখী করোনা সংক্রমণের হার এতেই ঢিলে ঢালা প্রশাসন থেকে আমজানতা l

শিক্ষা প্রতিষ্ঠান বাদে সব কিছুই চলছে আগের ছন্দে l

এর মধ্যেই ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর আগাম সতর্কতা জারি করেছে, করোনা ভাইরাসের নুতন স্ট্রেন ছড়িয়ে পড়েছে ব্রিটেন জুড়ে l

নুতন করে লক ডাউন শুরু হয়েছে ব্রিটেনের বিভিন্ন শহরে, আন্তর্জাতিক উড়ানে জারি রয়েছে বিধি নিষেধ l

এর মধ্যে বিভিন্ন দেশ ইউরোপিয়ান দেশগুলিতে উড়ানে নিয়ন্ত্রণ এনেছে l


ভারতও একই পথ বেছে নিয়েছে l

কিন্তু গত মাসে হাজার হাজার যাত্রী ব্রিটেন থেকে ভারতে প্রবেশ করেছে l

এদের মধ্যে ১৪৯জন করোনা আক্রান্ত l

এই করোনা আক্রান্তদের ২০জন নুতন স্ট্রেন এর বাহক যা ভারতের স্বাস্থ্য মন্ত্রকে চিন্তায় ফেলেছে l দেশের বিভিন্ন প্রান্তের এই ২০জন দেশে কার কার সংস্পর্শে এসেছে সেটা চিহ্নিতকরণে ব্যস্ত রাজ্য সরকারগুলি l

এই ২০জনের মধ্যে একজন কলকাতায় রয়েছেন l

লণ্ডন ফেরত এক কলকাতা নিবাসী যুবকের দেহে রয়েছে এই স্ট্রেন যা নিয়ে চিন্তায় স্বাস্থ্য দপ্তর l

এই যুবক কার কার সংস্পর্শে এসেছে তাঁদের চিহ্নিতকরণ শুরু হয়েছে l

প্রসঙ্গত উল্লেখ যে ব্রিটেন স্বাস্থ্য মন্ত্রকের গবেষণায় উঠে এসেছে করোনার এই নুতন স্ট্রেন কোভিড -১৯ এর থেকে ৭০%বেশি হারে সংক্রমণ ছড়ায় যা যথেষ্ট উদ্যোগের কারণ বলে মনে করেন চিকিৎসকরা l

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
করোনার নুতন স্ট্রেনের থাবা বাংলায়-  নুতন স্ট্রেন কোভিড -১৯ এর থেকে ৭০%বেশি হারে সংক্রমণ ছড়ায় খানিকটা নিম্নমুখী করোনা সংক্রমণের হার এতেই ঢিলে...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...