নিজের বৌভাতে অভিনব উদ্যোগ নিগমনগরের যুবকের, করলেন রক্তদান শিবির




নিজের বৌভাতে অভিনব উদ্যোগ নিগমনগরের যুবকের, করলেন রক্তদান শিবির


সংবাদ একলব্যঃ 



চলছেবিয়ের মরশুম। লক ডাউন উঠলেও এখোনো তেমনভাবে ছাড় পায়নি সব কিছু। বিয়ে বাড়ির ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট জন সংখ‍্যা। এর মাঝেই অপেক্ষা করছিল চার হাত এক হওয়া। অপেক্ষার যখন বহু সময় কেটে চলছে তখন এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে বিয়ে চলছে। 


এবার, এক অভিনব উদ‍্যোগে সামিল হল বর। কোচবিহারের দিনহাটা এক নং ব্লকের নিগমনগরের পঙ্কজ সাহা নিজের বিবাহ উপলক্ষ‍্যে বৌভাতের দিন আয়োজন করলো এক রক্তদান শিবিরের। পঙ্কজ পেশায় ব্যাঙ্ক-আধার কর্মী। 


স্বামী পঙ্কজ সাহার এরুপ উদ‍্যোগে বেশ খুশি নব বিবাহিতা বধূ নবনীতা সাহা। পাশাপাশি, এলাকার ওয়াকিবহাল মহল পঙ্কজের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছে। প্রশংসায় পঞ্চমুখ।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
নিজের বৌভাতে অভিনব উদ্যোগ নিগমনগরের যুবকের, করলেন রক্তদান শিবির সংবাদ একলব্যঃ  চলছেবিয়ের মরশুম। লক ডাউন উঠলেও এখোনো তেমনভাবে ছাড় পায়নি...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...