Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়না তে বিজেপির সাইকেল মিছিলের উপর গুন্ডা বাহিনীর আক্রমণ, অভিযোগের তীর তৃনমূলের দিকে




ময়না তে বিজেপির সাইকেল মিছিলের উপর আশ্রিত গুন্ডা বাহিনীর আক্রমণ

ময়না,পূর্ব মেদিনীপুর , সুজিত মণ্ডল

ময়না ২০৬ বিধান সভায় বিজেপির পক্ষ থেকে সাইকেল মিছিল ও পথ সভা ছিল।এই পথ সভা শুরু হয় ময়নার হাতি ভাঙ্গা পুল থেকে । বিজেপির এই মিছিল ও পথসভা ঘিরে রনক্ষেত্র চেহারা নেয় ময়না। 


এই মিছিল যখন মল্লিক মোড়ে এসে পৌঁছায় তখন কিছু কিছু গুন্ডা বাহিনী এই মিছিলের উপর আক্রমণ করে সাইকেল ভাংচুর করে ও মহিলার উপর আক্রমণ চালায়। এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। বিজেপির পক্ষ থেকে অভিযুক্ত দের গ্রেপ্তারের দাবি জানানো হয়।


ময়না থানার পুলিশে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুই ঘণ্টার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়।এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ময়না থানায় FRI করা হয়।


এই হামলার ঘটনায় অভিযোগের তীর তৃনমূলের দিকে। বিজেপির নেতা কর্মীদের দাবি, তৃণমূল আশ্রিত গুণ্ডা বাহিনী এই হামলা চালিয়েছে। এমনকি দাবি যে তৃণমূলের নেতাও উপস্থিত ছিল ঘটনাস্থলে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code