Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ময়নাতে




বিজেপির  গৃহ সম্পর্ক অভিযান ময়নাতে  


পূর্ব মেদিনীপুর, সুজিত মণ্ডল



পূর্ব মেদিনীপুর জেলার ময়না ২০৬ বিধান সভায় চলছে বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান । এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক চন্দন মণ্ডল, জেলা সহ সভাপতি আশীষ মণ্ডল, উত্তর মণ্ডল সভাপতি দেব দাস মাইতি , বিভিন্ন বুথের সভাপতি সহ বুথ কর্মীরা। 


জেলা সহ সভাপতি বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। আম্ফানের টাকা না পাওয়া,প্রধান মন্ত্রীর আবাস যোজনার টাকা না পাওয়ায়,রাস্তা নির্মাণ না হওয়ার মত ভিন্ন অভিযোগ তুলে ধরেন পরিবারের লোকেরা। 


কারো কারো অভিযোগ আপনাদের ভোটের সময় দেখা যায়,কিন্তু অন্য সময় দেখা যায় না।বেশিভাগ ক্ষেত্রেই বাড়ির লোকেরা বর্তমান সরকারের প্রকৃত দরিদ্র লোকের সাহায্য না পাওয়ার কথা তুলে ধরেন। 

বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ময়নাতে

Posted by Sangbad Ekalavya on Friday, December 25, 2020
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code