Latest News

6/recent/ticker-posts

Ad Code

দাঁড়িয়ে থাকা লরির পেছনে বাইকের ধাক্কা, গুরুতর জখম দুই বাইক আরোহী

 


দাঁড়িয়ে থাকা লরির পেছনে বাইকের ধাক্কা, গুরুতর জখম দুই বাইক আরোহী 

ধূপগুড়ি:-

সোমবার রাতে ধূপগুড়ি মিলপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরি পেছনে মোটর বাইকের ধাক্কা যায় জেরে গুরুতর জখম হলেন মোটরবাইকের থাকা দুই আরোহী। 



স্থানীয় সূত্রে খবর এশিয়ান হাইওয়ের ওপর সোমবার সন্ধ্যা থেকে একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়েছিল। সেই লরিটির পেছনে সজোরে ধাক্কা মারে ওই মোটরবাইকটি। দুর্ঘটনার পর রাস্তার পাশে আহত অবস্থায় বসেছিল ওই দুই মোটর বাইক আরোহী। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে আহত দুজনকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা চিকিৎসা শুরু হয়। 


জানা যাচ্ছে আহত ওই দুই ব্যক্তির মধ্যে একজন গাদং ক্লাব মোড় এলাকার বাসিন্দা,ওপর জন কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ফুল বাড়ির বাসিন্দা। তালা ব্যবসায়ীক কাজে ধূপগুড়িতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধুপগুড়ি হাসপাতাল দুই জনের চিকিৎসা চলছে।
Posted by Sangbad Ekalavya on Tuesday, December 1, 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code