Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের নক্ষত্র পতন! চলে গেলেন ১৯৮২-এর বিশ্বকাপ নায়ক পাওলো রোসি



ফের নক্ষত্র পতন! চলে গেলেন ১৯৮২-এর বিশ্বকাপ নায়ক পাওলো রোসি


মারাদোনা চলে যাওয়ার ১৫ দিনের মাথায় চলে গেলেন আর এক কিংবদন্তি ফুটবলার। ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার পাওলো রোসি ৬৪ বছর বয়সে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবলবিশ্বে। 



১৯৮২ ফুটবল বিশ্বকাপের নায়ক পাওলো রোসি। ৯৮২ বিশ্বকাপে গোল্ডেন বুট আর গোল্ডেন বল জেতেন পাওলো রোসি। বিশ্বের একমাত্র ফুটবলার যিনি একই বিশ্বকাপে গোল্ডেন বল আর গোল্ডেন বুট দুটোই জেতেন। পাশাপাশি ব্যালন ডি'অর-ও জিতেছিলেন পাওলো রোসি। দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ক্লাব ফুটবলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল পাওলো রোসির। ইতালির জুভেন্তাস আর এসি মিলানের হয়ে দুরন্ত পারফরম্যান্সও রয়েছে তাঁর। 


দেশের জার্সিতে ৪৮ ম্যাচে ২০টি গোল রয়েছে পাওলো রোসির। ক্লাব ফুটবলে ৩৩৮টি ম্যাচে ১৩৪টি গোল করেছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code