প্রেমিকের সঙ্গে নাইট ড্রেসে জমিয়ে নাচ অঙ্কিতার, দেখুন সেই ভাইরাল ভিডিও
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যদিও, সুশান্তের মৃত্যুর বহু আগেই বিচ্ছেদ হয়েছে সুশান্ত- অঙ্কিতার। কিন্তু প্রাক্তন প্রেমিককে নিয়ে একাধিক বার সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। আবার দীপাবলি সেলিব্রেশনের ছবি শেয়ার করে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। সুশান্তকে ভুলে চলছে আলোর উৎসব বলেও কটাক্ষ করেছেন অনেকেই। এবার বর্তমান প্রেমিক ভিকি জৈনের সঙ্গে নাইট ড্রেসে নাচের ভিডিও প্রকাশ করলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।
এই প্রথম নয় দৈনন্দিন জীবনের নানা কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে বিনিময় করে থাকেন তিনি। প্রেমিক ভিকি জৈন ও তাঁর ছবিও শেয়ার করেন। তবে এবার, ভিকির সঙ্গে জমিয়ে নাচের ভিডিও শেয়ার করলেন অনুগামীদের জন্য। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে সেই ভিডিও।
ভিডিওতে অঙ্কিতা ও ভিকি-কে হৃতিক রোশনের 'ব্যাং ব্যাং'-এর টাইটেল ট্রাকের তালে নাচতে দেখা গিয়েছে। দুজনেরই পরনে ছিল নাইট ড্রেস। ভিডিও শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ভিকি ও অঙ্কি, নাচছে, নাইট ড্রেসে। ইনস্টাগ্রাম রিলসে এই ভিডিও তৈরি করেছেন তিনি। অঙ্কিতার ডান্স মুভ বেশ নজর কেড়েছে। ভিডিও ঘিরে চলছে লাইকের বন্যা আর কমেন্টের ছড়াছড়ি। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ