Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোকাল ট্রেন চলা নিয়ে একগুচ্ছ গাইডলাইন জারি করল রাজ্য সরকার, জানুন বিস্তারিত



লোকাল ট্রেন চলা নিয়ে একগুচ্ছ গাইডলাইন জারি করল রাজ্য সরকার, জানুন বিস্তারিত 

কাল থেকে চলবে লোকাল ট্রেন। তার আগে, মঙ্গলবার ১৬ দফা গাইডলাইন ঘোষণা করল রাজ্য সরকার। ট্রেন চালু হলেও মানতে হবে বিধি নিষেধ। ভিড় সামলানো এখন একটা চ্যালেঞ্জ রাজ্য ও রেলের কাছে। 


গাইডলাইন অনুসারে- 
  • যাত্রীদের মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে। 
  • প্ল্যাটফর্মে ডিউটিতে থাকা কর্মীদের মাস্ক পড়া বাধ্যতামূলক। 
  • প্রত্যেক প্যাসেঞ্জারকে থার্মাল স্ক্যানার দিয়ে চেক করা হবে। 
  • করোনা-সচেতনতায় অডিও-ভিসুয়াল মাধ্যমে প্রচারে জোর দিতে হবে। 
  • ট্রেনের কামরা স্যানিটাইজ করতে হবে। 
  • প্ল্যাটফর্মের শৌচাগার  প্রত্যেকদিন পরিষ্কার রাখতে হবে। 
  • নিয়ন্ত্রণ করা হতে পারে স্টেশনে ঢোকা-বেরনোর পথ। 
  • প্ল্যাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম। 
  • ট্রেনের সময়সূচি প্রচারে জোর দেওয়ার কথা বলা হয়েছে। 
  • যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করবে জিআরপি ও রাজ্যপুলিশ। 
  • জিআরপি ও রাজ্যপুলিশকে সাহায্য করবে আরপিএফ। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code