Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের


করোনা সংক্রমণের জেরে ব্যহত জীবন যাপন। এমনকি বহুদিন থেকেই বন্ধ বিদ্যালয়গুলি। মার্চ থেকে বন্ধ শুরুর হয়ে এপর্যন্ত নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকার কথা ঘোষণা করেছে সরকার। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশেষে সেই ধোঁয়াশা সরিয়ে স্পষ্ট করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


কোভিড পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা দফতরের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর বলেই জানান মুখ্যমন্ত্রী। টেস্ট পরীক্ষা না দিয়ে সরাসরি ২০২১ -এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
Posted by Sangbad Ekalavya on Wednesday, November 11, 2020
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code