পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন পুত্র
পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন পুত্র । মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দেবীনগর পাড়ার স্বর্গীয় নিরঞ্জন ঘোষ মহাশয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে গরীব-দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন তাঁর পুত্র কমল ঘোষ। সেই উদ্যোগ সফলও করলেন তিনি।
জলপাইগুড়ি উই কেয়ার ফাউন্ডেশন এর সহযোগীতায় ও কমল ঘোষের উদ্যোগে এদিন সকাল ১১ টা নাগাদ বেশ কিছু গরীব-দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বর্গীয় নিরঞ্জন ঘোষ মহাশয়ের পুত্র কমল ঘোষ মহাশয় ।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডেন্ট জয়ন্ত রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিমাদ্রী রয় বীর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ