চিটফান্ড তদন্তে গতি আনতে ফের বদল ইডির স্পেশাল ডিরেক্টর
ফের বদল ইডির স্পেশাল ডিরেক্টর। কলকাতা জোনে ইডির স্পেশাল ডিরেক্টর ছিলেন যোগেশ গুপ্তা। তাঁকে সরিয়ে অস্থায়ীভাবে স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন বিবেক ওয়াদেকর। এবার নয়া স্পেশাল ডিরেক্টর হলেন সুভাষ আগরওয়াল।
সূত্রের খবর, চিটফান্ড তদন্তে গতি আনতেই এই বদল। সারদা, নারদা, রোজভ্যালি সহ রাজ্যের সমস্ত চিটফান্ট মামলার তদন্তেরই নেতৃত্ব দেবেন নতুন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল বলেই জানা গেছে সূত্র মারফত। নির্বাচনের আগেই ইডির স্পেশাল ডিরেক্টর পদে বদল তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ