Latest News

6/recent/ticker-posts

Ad Code

নরসিংহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

 


নরসিংহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা  


সুজাতা ঘোষ , বাগডোগরা :


আজ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নরসিংহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রী অমর কুমার সরকার ও সহ শিক্ষক শ্রী নরেশ চন্দ্র রায় এর অবসরকালীন সংবর্ধনা দেওয়া হয়। 


এদিনের এই মঞ্চে "Teachers of Shivmandir" নামক একটি সমাজসেবী সংঠনের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ ক্ষেত্রের খড়িবাড়ির প্রথম NEET উত্তীর্ণ আদিবাসী ছাত্রী শ্রীমতী স্বপ্না মুন্ডাকে ১০০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 


এছাড়া উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহেন্দ্রনাথ রায় স্বপ্নাকে ৫০০০ টাকা আর্থিক অনুদান দেন এবং কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী জন তির্কি মহাশয় সংগঠনের পক্ষ থেকে স্বপ্নার পাশে থাকার আশ্বাস দেন। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি ডঃ সুপ্রকাশ রায় ও বিভিন্ন নেতৃবৃন্দ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code