ট্রেলার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের, গুরুতর আহত এক
শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। জানা যায় একটি বাইকে করে দুজন ব্যক্তি জলপাইগুড়ির পথে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি গামী একটি ট্রেলার গাড়ি প্রবল গতিতে মুখোমুখি ধাক্কা দেয় এবং ফলে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী।
সেখানেই মৃত্যু হয় বাইক চালকের, তবে গুরুতর আহত বাইকের পেছন সিটে বসা অপর ব্যক্তি । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাহাড়পুর জুড়ে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহত ব্যক্তিকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুলিশ সূত্রে খবর, গাড়িটিকে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ