জলপাইগুড়ি-র বাড়িতে আলোর রোশনাই ছড়ালেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, দেখুন ছবি
করোনা মহামারীর জেরে হাইকোর্টের নির্দেশে একাধিক বিধি নিষেধ মেনে এবার পালিত হচ্ছে কালীপূজো ও দীপাবলি। করোনা রোগীদের কথা চিন্তা করে এবছরের দীপাবলিতে আলোর রোশনাই দেখা গেল বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে আদালত। এদিকে দীপাবলি ও কালীপূজোর ছুটি কাটাতে নিজের পুরোনো বাড়িতে এসেছেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ির পান্ডাপাড়ায় পান্ডাপারা কালীবাড়ি পাশে নবীন সংঘের পুজোর উদ্বোধন করেন মিমি। পাশাপাশি, এই ক্লাবের সারাজীবন সদস্য মিমি।
আলোর উৎসবে সামিল হলেন মিমি চক্রবর্তী। জলপাইগুড়ির বাড়িতেই আলোর রোশনাই ছড়িয়ে দিলেন তিনি। উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গী হোক সতর্কতা। মাস্কে পরে সেই বার্তা দিতেও ভুললেন না মিমি চক্রবর্তী। উৎসবের সুরে মিশুক হাসি-আনন্দের মিশেল আনন্দে মেতে উঠলেন মিমি।
ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ