স্কুলে স্কুলে চলছে মিড ডে মিলের শুকনো খাবার বিতরণ
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূমঃ
অতিমারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ কয়েক মাস যাবৎ সরকারি-বেসরকারি তথা সমস্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ আছে। কিন্তু এর মধ্যেও সরকারি নির্দেশ মোতাবেক স্কুল পড়ুয়া কচিকাঁচাদের জন্য মিডডে মিলের শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে ।
করোনা সতর্কতা অবলম্বন তথা সামাজিক দূরত্ব বজায়, মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে স্কুল পড়ুয়া কচিকাঁচাদের অভিভাবকদের হাতে মিডডে মিলের শুকনো খাবার বাবদ চাল,আলু,ছোলা ও সাবান তুলে দেওয়া হচ্ছে। গতকাল থেকে, এমন ই এক চিত্র দেখা যায় খয়রাশোল ব্লকের বুধপুর প্রাথমিক বিদ্যালয়ে।
বুধপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার হাজারী একান্ত সাক্ষাৎকারে মিডডে মিলের শুকনো খাবার বিতরণ সম্পর্কে বিস্তারিত জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ