বাবা কা ধাবা কে যিনি ভাইরাল করেছিলেন তার বিরুদ্ধেই থানায় F.I.R করলেন বৃদ্ধ কান্তা প্রসাদ
প্রসঙ্গত গৌরবের ভিডিওটিতে দেখা যায় বয়স্ক কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রী একটি ছোট ধাবায় খাবার বিক্রি করে। তাই দিয়েই তাদের সংসার চলতো। কিন্তু লকডাউনের কারনে খাবারের জন্য আর কেউ আসেনা দোকানে তাই গ্রাহক ছাড়া কতটা অসহায় হয়ে উঠেছে সেই বয়স্ক ব্যক্তি তা গৌরব ভিডিওতে রেকর্ড করে।
সারা দিনে ৪০ টাকা উপার্জনে যে সংসার চলে না তা বলতে গিয়ে বৃদ্ধ প্রসাদের চোখে জল এসে যায়। গ্রাহক শূন্য মালভিয়া নগরের ‘বাবা কা ধাবা’-র সেই ভিডিও ভাইরাল হতেই সেই দোকানের সামনে ভীর সামলাতে হয় স্থানীয় পুলিশকে।
বৃদ্ধ দোকানদার প্রসাদ জানান- "লকডাউন চলাকালীন কোনও বিক্রি হয়নি তবে এখন মনে হচ্ছে পুরো ভারত আমাদের সাথে রয়েছে"। শুধু তাই নয় গৌরব তার ব্যাঙ্ক একাউন্ট নাম্বার শেয়ার করায় সেখানে অনেকেই সাহায্যের জন্য টাকা পাঠাতে থাকে। ২৮ অক্টোবরের একটি রেকর্ড করা ভিডিওতে গৌরব নিজেই সেকথা জানিয়েছে। গৌরব বলেছে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকার মত জমা হয়েছে এবং সমস্ত টাকা চেকের মাধ্যমে বৃদ্ধ কান্তা প্রসাদ কে দিয়ে দিয়েছে।
তবু আর্থিক জালিয়াতির অভিযোগ এনে গৌরবের বিরুদ্ধে থানায় কেন F.I.R জমা করলেন তা নিয়ে স্যোসাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ