Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাইলটবিহীন যানকে কাবু করতে মিসাইলের সফল পরীক্ষা করল ভারত



পাইলটবিহীন যানকে কাবু করতে মিসাইলের সফল পরীক্ষা করল ভারত 


ফের এক নতুন প্রযুক্তি অবিস্কার করল ভারত। এবার পাইলটবিহীন যানকে কাবু করবে মিসাইল। শুক্রবার ওড়িশার চাঁদিপুর থেকে নতুন একটি ক্যুইক রেসপন্স সারফেস-টু-এয়ার মিসাইলের (QRSAM) সফল পরীক্ষা করল ভারত। এই সারফেস-টু-এয়ার মিসাইল ১৩ সেকেন্ড ধ্বংস করল একটি পাইলটলেস টার্গেট ভেহিকেলকে। 



ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি QRSAM যে কোনও মোবাইল লঞ্চিং ভেহিকেল থেকে ছোড়া যাবে। উত্ক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই এটি টার্গেট খুঁজে নিয়ে তাকে ধ্বংস করতে পারবে বলে খবর। 



এই মিসাইল আকাশপথে সেনাবাহিনীকে নিরাপত্তা দেবে। মোবাইল লঞ্চারের রেডার পাইলটবিহীন টার্গেট ভেহিকেলসটিকে খুঁজে নেওয়ার পরই মিসাইলটি ছুটে যাবে টার্গেটের দিকে। এমনটাই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। মিসাইলটির সফল উত্ক্ষপণে ডিআরডিওকে শুভেচ্ছো জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code