অবৈধ শব্দবাজি উদ্ধার, গ্রেপ্তার ৫
সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান
হাইকোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে বাজি উদ্ধারে বর্ধমান থানার পুলিশ।করোনা সংক্রমনের কারণে সাম্প্রতিক দিন কয়েক আগে শব্দবাজি নিষিদ্ধ ঘোষনা করে কোলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মতো বাজি উদ্ধার অভিযানে নামে বর্ধমান সদর থানার পুলিশ। ছট পুজোর প্রাকালে বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে প্রায় ৬৫ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করল বর্ধমান সদর থানার পুলিশ। পাশাপাশি অবৈধ বাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৫জনকে।
হাইকোর্টের নির্দেশে বাজি নিষিদ্ধ হওয়ার পরও চোরাগোপ্তা বাজি বিক্রি চলছিল বর্ধমান শহরের বিভিন্ন এলাকায়। আর তা রুখতেই গত কয়েকদিন ধরেই চলছে পুলিশের হানাদারি। কয়েকদিন আগেও বর্ধমান থানার পুলিশ বেশ কিছু বাজি উদ্ধার সহ গ্রেপ্তার করে একজনকে।এছাড়াও, গতকাল ও আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে শহরের বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার করে ৬৫ কেজি অবৈধ বাজি এবং গ্ৰেপ্তার করা হয় ৫ জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বর্ধমান শহরের মেহেদীবাগান, পার্কাস রোড মোড়, তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ বাজার, তেলিপুকুর নতুন গঞ্জ বাজার এলাকায় হানা দিয়ে মোট ৬৫ কেজি বাজি আটক করা হয়েছে। একইসঙ্গে অবৈধ বাজি বিক্রির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। আজ তাদের পেশ করা হয় বর্ধমান আদালতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ