ভারতের ইতিহাসে প্রথমবার, বিমান সংস্থার সিইও হলেন প্রথম মহিলা পাইলট হরপ্রীত
ভারতের ইতিহাসে প্রথমবার। বিমান সংস্থার সিইও হলেন প্রথম মহিলা পাইলট হরপ্রীত। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে হরপ্রীত এ ডি সিংকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার৷
১৯৮৮ সালে ইন্দিরা গাঁধী রাষ্ট্রীয় উড়ান আকাদেমি (আইজিআরইউএ) থেকে বিমান চালানোর সার্টিফিকেট পান হরপ্রীত। সেই বছরই তিনি এয়ার ইন্ডিয়ার পাইলট হিসেবে বাছাই হলেও শারীরিক অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তিনি। এয়ার-সেফটি আধিকারিক হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। এরপর ফ্লাইট সেফটির চিফ নিযুক্ত হন। এক্ষেত্রেও তিনি প্রথম মহিলা কৃতিত্বের অধিকারী। এয়ার ইন্ডিয়ার একজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে ভারতীয় মহিলা বিমান চালক অ্যাসোসিয়েশনের প্রধানও হরপ্রীত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ