চার্মিং ব্রাদার, শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা মমতার
৫৫-এ পা দিলেন শাহরুখ খান। তিনি শুধু একজন বলিউড অভিনেতাই নন তিনি এখন ক্রিকেট দুনিয়াতেও পরিচিত। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। সোমবার ৫৫ বছরে পা দিলেন তিনি। বলিউড বাদশা শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়া তোলপাড় শুভেচ্ছায়। জনপ্রিয়তার বিচারে বলিউড থেকে হলিউড সবেকেই ছাপিয়ে গেছেন তিনি। জন্মদিনে ভক্তদের ভিড় জমে তাঁর বাংলো মন্নতে। তবে করোনার জেরে আগেই ভক্তদের জমায়েত না হওয়ার আবেদন জানিয়েছেন কিং খান।
নিউজের শুরুতে দিবি -
পাশাপাশি তিনি কলকাতার সাথেও ওতোপ্রোতভাবে জড়িত। কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। তাই জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় শাহরুখকে 'চার্মিং ব্রার্দার' বলেও উল্লেখ করেন মমতা বন্দোপাধ্যায়।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে টুইট করে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী লিখেছেন, '' তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। চার্মিং ব্রাদার, তোমার সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করি। ’’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ