Latest News

6/recent/ticker-posts

Ad Code

CBSE -এর ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড




CBSE -এর ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড



CBSE -এর ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। যারা এ বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অবতীর্ণ হবেন, তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দিণক্ষণ দেখে নিতে পারবেন। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত হতে পারে, সিবিএসই এর তরফে এমনি সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।



পরীক্ষা পরিচালনার জন্য বোর্ড এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর)- 


  • বিভিন্ন স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন দিনক্ষণ পাঠানো হবে।
  • প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্ট মূল্যায়ণের জন্য পর্যবেক্ষকদের নিযুক্ত করা হবে বোর্ডের পক্ষ থেকে। 
  • প্র্যাকটিক্যাল পরীক্ষায় থাকবেন ইন্টারন্যাল ও এক্সটারন্যাল এগজামিনাররা।
  • সিবিএসই বোর্ড নিযুক্ত এক্সটারন্যাল এগজামিনারদের দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা করানোর দায়িত্ব থাকছে স্কুলগুলি ওপর। 
  • স্কুলগুলিকে বোর্ড কর্তৃক প্রদত্ত লিঙ্কে নম্বর আপলোড করতে হবে।
  • সংশ্লিষ্ট স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্ট ইভ্যালুয়েশেনের কাজ হবে। 
  • অ্যাপে প্র্যাকটিক্যাল পরীক্ষার ছবি দিতে হবে। স্কুলগুলিকে একটি অ্যাপলিঙ্ক দেওয়া সেখানে পরীক্ষার সময় পড়ুয়াদের প্রত্যেক ব্যাচের গ্রুপ ফটো আপলোড করতে হবে। পাশাপাশি ইন্টারন্যাল ও এক্সটারন্যাল এগজামিনার ও অবজারভারদের ছবি থাকতে হবে। 


সিবিএসই সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠি বলেছেন, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার সূচী খুব শীঘ্রই ঘোষণা করা হবে। পরিকল্পনা চলছে শীঘ্রই জানানো হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code