BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

কলকাতা মেট্রোর সাথে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক

কলকাতা মেট্রোর সাথে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক


কলকাতা, নভেম্বর ২৩, ২০২০: 

বন্ধন ব্যাঙ্ক এবার কলকাতাবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে আরো এক নতুন পথে যুক্ত হলো। আজকের ঘোষণা অনুযায়ী, কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য ইস্যু করা স্মার্ট কার্ডে এবার থেকে বন্ধন ব্যাঙ্কের লোগো দেখা যাবে। চল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম, কলকাতা মেট্রো কোন ব্র্যান্ডের সাথে হাত মেলাল যারা একটা এক্সক্লুসিভ মিডিয়াম ব্যবহারের মাধ্যমে মেট্রোর বিপুল ইউজার বেসের মধ্যে নিজেদের ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে । এমন সুযোগ এর আগে কোন ব্র্যান্ড পায়নি।


কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল ১৯৮৪ সালে। সেই থেকে মেট্রো শহরের নিত্যযাত্রীদের মেরুদণ্ড। একইভাবে শহরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা শাখাগুলোর মাধ্যমে বন্ধন ব্যাঙ্কও এখন তার সুখী গ্রাহকদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ২০১৫ সালে উদ্বোধন হওয়ার পর থেকে এই ব্যাঙ্ক নিজের আয়ত্তাধীন এলাকা বাড়াতে বাড়াতে একটা সত্যিকারের সর্বভারতীয় ব্যাঙ্ক হয়ে উঠেছে। ঘটনাচক্রে বন্ধন ব্যাঙ্ক স্বাধীনতার পর পূর্ব ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক। কলকাতার দুটো প্রবাদপ্রতিম প্রতিষ্ঠান একে অপরের জনপ্রিয়তা বাড়ানোর জন্য হাত মেলাল --- এটা এই শহরের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা।



কলকাতা মেট্রো প্রথম স্মার্ট কার্ড চালু করে ২০১১ সালে। এখন প্রায় ৫ লক্ষ লোক রোজকার যাতায়াতের জন্য মেট্রো স্মার্ট কার্ড ব্যবহার করেন। এ প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও চন্দ্রশেখর ঘোষ বলেন, “আমরা কলকাতা মেট্রোর সঙ্গী হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। কলকাতার প্রত্যেকটি নাগরিক এই মেট্রো নিয়ে গর্বিত, যা দেশের প্রথম মেট্রো এবং ‘সিটি অফ জয়’ এর প্রাণ। বন্ধন ব্যাঙ্কেরও এই মাটিতেই জন্ম এবং এখন সারা দেশেই আমাদের উপস্থিতি। আমি নিশ্চিত এই শহরের নাগরিকরা তাঁদের দুই প্রিয় ব্র্যান্ডের জুটি বাঁধার খবর পেয়ে খুশি হবেন। স্মার্ট কার্ডের এই ব্র্যান্ডিঙের ফলে অনেক বেশি মানুষ আমাদের উপস্থিতি সম্পর্কে সচেতন হবেন। আমরা খুশি যে কলকাতা মেট্রো তার সর্বপ্রথম পার্টনারশিপ ফরম্যাটে সঙ্গী হওয়ার জন্য আমাদের নির্বাচন করেছে।”


মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার মনোজ যোশী বলেন, “মেট্রো রেলওয়ে, কলকাতার পক্ষ থেকে আমি বন্ধন ব্যাঙ্ককে তাদের সমস্ত প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।”
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
কলকাতা মেট্রোর সাথে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক কলকাতা, নভেম্বর ২৩, ২০২০:  বন্ধন ব্যাঙ্ক এবার কলকাতাবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে আরো এক নতুন পথে ...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy