বিধানসভায় বীরভূম জেলার ১১টি সিটের মধ্যে ৫টি বিজেপি এবং ৩টি তৃণমূল পাবে: কর্মী সম্মেলনে কংগ্রেস নেতা মিল্টন রশিদ
অভীক মিত্র , বীরভূম :
রবিবার সকালে বীরভূম জেলার চিনপাই গ্রামের হোসেনবাজার অঞ্চলে অনুষ্ঠিত হল কংগ্রেসের কর্মীসম্মেলন ।
এদিনের সম্মেলনে বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রাশিদ বলেন - 'আগামী বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার এগারোটি সিটের মধ্যে পাঁচটি সিট পাবে বিজেপি এবং তিনটি সিট পাবে তৃণমূল ।'
এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃনালকান্তি বসু, চঞ্চল চ্যাটার্জী,অসীম মুখার্জী,জেলা মহিলা নেত্রী মারিয়াম খাতুন, প্রাক্তন জেলা সভাপতি সঞ্জয় অধিকারী,দুবরাজপুর ব্লক কংগ্রেস সভাপতি মোহন ঘোষ,চিনপাই অঞ্চল কংগ্রেস সভাপতি শেখ সেলিম সহ এই দলের অন্যান্য কর্মী সমর্থকেরা ।
Posted by Sangbad Ekalavya on Monday, November 9, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ