Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে আজই শপথ নেবেন নীতীশ কুমার



বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে আজই শপথ নেবেন নীতীশ কুমার


একক ভাবে সংখ্যা গরিষ্ঠ না হলেও জেডিউ প্রধান এবং এনডিএ নেতা নীতীশ কুমার চতুর্থ বার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আজ। তবে, এবার শক্তিশালীভাবে লড়াই করা বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি আরও বেশি আসন জেতার সাথে জোটে জেডিউ দুর্বল অবস্থানে রয়েছে।


বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ পেয়েছে ৪৩টি আসন এবং বিজেপি পেয়েছে ৭৪টি। সূত্রের খবর, নীতীশ কুমারের নেতৃত্বে বিহার সরকারে দু'জন উপ-মুখ্যমন্ত্রী থাকবেন। শোনা যাচ্ছে আগের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি আর হয়তো এবারে দায়িত্ব পাচ্ছেন না। বিজেপির তারকিশোর প্রসাদ ও রেণু দেবী বিহারের নতুন দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। যদিও, সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। ভিআইপি প্রধান মুকেশ সাহনি বলেছেন, ভিআইপি এবং এইচএএম-র মতো বিধায়করাও নীতীশ কুমারের সাথে শপথ নেবেন বলে জানিয়েছেন।



এনডিএ রবিবার জেডিইউ সভাপতি নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেয়। সোমবার বিকেল সাড়ে ৪ টা ৩০ মিনিটে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। পাটনায় বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ এই ঘোষণা করেছিলেন।


সোমবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে নীতীশ কুমার ছাড়াও ৮-১০ প্রবীণ মন্ত্রীরা তাঁর সাথে শপথ নিতে পারেন। বাকি পরে চূড়ান্ত করা হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code