Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিতৃত্বকালীন ছুটি বিরাটের, অস্ট্রেলিয়া সফরে দলে ফিরল রহিত

 


পিতৃত্বকালীন ছুটি বিরাটের, অস্ট্রেলিয়া সফরে দলে ফিরল রহিত  


কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে ভারতীয় জাতীয় দল সিলেকশন কমিটি। দল থেকে বাদ পড়ে রহিত শর্মা। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, কোনও দলেই জায়গা হয়নি হিটম্যানের। আনফিট-এর কারণ দেখিয়েছিল বোর্ড। তারপরেই ওঠে সমালোচনার ঝড়। সেই সমালোচনার ইতি টেনে এবার দলে ফিরলেন রহিত শর্মা। এদিকে একটি টেস্ট খেলেই দেশে ফিরবেন ক্যাপ্টেন বিরাট কোহলি। এমনটাই ঘোষণা করল বিসিসিআই।


সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, রোহিত ফিট থাকলে তিনি নিশ্চয়ই খেলার সুযোগ পাবেন। অবশেষে সোমবার সব ধোঁয়াশা দূর হল। 



এদিকে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হল অধিনায়ক বিরাট কোহলিকে। এদিন বিসিসিআই জানায়, শীঘ্রই বাবা হতে চলা বিরাট কোহলি একটি টেস্ট খেলেই দেশে ফিরবেন। অ্যাডিলেড টেস্ট খেলে বাড়ি ফেরার অনুমতি চেয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট। আর সেই আবেদন মঞ্জুর করল বোর্ড। 


আবার এদিকে, ঋদ্ধিমান চোট পাওয়ায় অতিরিক্ত উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনকে বেছে নিল বোর্ড। বরুণ চক্রবর্তীর জায়গায় ডাক পেলেন তরুণ বোলার টি নটরাজন। বরুণের চোটের কারণেই এই সিদ্ধান্ত। চোটের জন্য যাওয়া হচ্ছে না কমলেশ নাগারকোটির।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code