রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ করল আদালত
বুধবার সকালে রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে ২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ।। রিপাবলিক টিভি থেকে প্রাপ্য অর্থ না পেয়ে আত্মহত্যা করেন অনভয় নায়েক ও তাঁর মা বলেই অভিযোগ। ২০১৯ সালে মামলাটি বন্ধ হয়ে যায়। চলতি বছরের মে মাসে ফের মামলার তদন্ত শুরু করে মুম্বই পুলিস।
এদিন অর্ণব গোস্বামীর জামিনের আর্জি খারিজ করল আদালত। অর্ণব গোস্বামীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিবাগের আদালত। ১৮ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ। বৃহস্পতিবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অর্ণব গোস্বামী বলেই খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ